ইরানের জবাবকে ‘অগ্রহণযোগ্য’ বললেন ট্রাম্প

সিটিজেন ডেস্ক

মার্কিন যুক্তরাষ্ট্রের সর্বশেষ শান্তি প্রস্তাবে সাড়া দিয়ে জবাব পাঠিয়েছে ইরান। তবে সেটা পছন্দ হয়নি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। তিনি ইরানের জবাবকে ‘সম্পূর্ণ অগ্রহণযোগ্য’ বলে উল্লেখ করেছেন।
রবিবার (১০ মে) নিজের সামাজিকমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, ‘(ইরানের এই জবাব) আমার এটা পছন্দ হয়নি। এটা সম্পূর্ণ অগ্রহণযোগ্য।’
এর আগে মধ্যস্থতাকারী দেশ পাকিস্তানের মাধ্যমে সমঝোতা চুক্তির খসড়া নিয়ে জবাব পাঠিয়েছিল ইরান। গত সপ্তাহের মঙ্গলবার ওই খসড়া পাঠায় তেহরান। সেখানে যুদ্ধ সমাপ্তির আনুষ্ঠানিক ঘোষণা প্রদান, হরমুজ প্রণালি খুলে দেওয়া, ইরানের পরমাণু কর্মসূচি সীমিত করা এবং দেশটির ওপর জারি থাকা মার্কিন নিষেধাজ্ঞা তুলে নেওয়ার কথা উল্লেখ ছিল। এসব বিষয়ে একটি বিস্তৃত চুক্তি স্বাক্ষরের জন্য ৩০ দিনের আলোচনা শুরুর কথা বলা হয়।
নতুন এই প্রস্তাবে সাড়া দিয়ে গতকাল রবিবার পাকিস্তানের মাধ্যমে লিখিত জবাব দিয়েছে ইরান। ইতোমধ্যে পাকিস্তান সেই প্রস্তাব যুক্তরাষ্ট্রের কাছে পৌঁছেও দিয়েছে। ইরান সেই জবাব পাঠানোর কিছু সময় পর ট্রুথ সোশ্যালে ওই পোস্ট দেন ডোনাল্ড ট্রাম্প।
খসড়া প্রস্তাবে ইরানের পরমাণু প্রকল্প এবং সমৃদ্ধ ইউরেনিয়ামের বিষয় গুরুত্ব দিয়েছিল যুক্তরাষ্ট্র। তবে লিখিত জবাবে ইরান এ ইস্যুটি এড়িয়ে যায়। এছাড়া সব ফ্রন্ট, বিশেষ করে লেবাননে যুদ্ধ বন্ধ করা, অবরুদ্ধ হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল প্রভৃতি ইস্যুকে গুরুত্ব দিয়েছে তেহরান।
জানা গেছে, লিখিত জবাবে যুক্তরাষ্ট্র ও ইরানের হামলার কারণে সৃষ্ঠ অবকাঠামোগত ক্ষয়ক্ষতির আর্থিক ক্ষতিপূরণ এবং হরমুজ প্রণালিতে নিজেদের সার্বভৌম অধিকারও দাবি করেছে ইরান।
সূত্র: দ্য টাইমস অব ইসরায়েল, আল জাজিরা

ইরানের প্রস্তাব পর্যালোচনা করছে যুক্তরাষ্ট্র