শিরোনাম

‘নেতানিয়াহুর প্ররোচনায় ইরান যুদ্ধে জড়িয়েছেন ট্রাম্প’

সিটিজেন ডেস্ক
‘নেতানিয়াহুর প্ররোচনায় ইরান যুদ্ধে জড়িয়েছেন ট্রাম্প’
কমলা হ্যারিস (বামে) ও ডোনাল্ড ট্রাম্প (ডানে)। ক্লজ: সিটিজেন গ্রাফিক্স

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু যুক্তরাষ্ট্রকে ইরানের বিরুদ্ধে এ অনাকাঙ্ক্ষিত যুদ্ধে জড়িয়েছেন বলে মন্তব্য করেছেন সাবেক মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস।

শনিবার (১৮ এপ্রিল) এক তহবিল সংগ্রহ অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন। কমলা হ্যারিস অভিযোগ করে জানান, নেতানিয়াহুর প্ররোচনায় ট্রাম্প এমন এক যুদ্ধে জড়িয়েছেন যা যুক্তরাষ্ট্রের সাধারণ জনগণ একেবারেই চায় না। এ সংঘাত আমেরিকান সেনাদের জীবনকে চরম ঝুঁকির মুখে ফেলেছে।

কমলা হ্যারিসের এ মন্তব্যের সরাসরি কোনো জবাব দেননি ট্রাম্প। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে ইসরায়েলের ব্যাপক প্রশংসা করে একটি পোস্ট দিয়েছেন তিনি। ওই পোস্টে ট্রাম্প বলেন, মানুষ ইসরায়েলকে পছন্দ করুক বা না করুক, তারা আবারও প্রমাণ করেছে যে তারা আমেরিকার অত্যন্ত নির্ভরযোগ্য, সাহসী, নির্ভীক, বিশ্বস্ত এবং বিচক্ষণ এক মিত্র।

তিনি আরও উল্লেখ করেন, যুদ্ধের এ কঠিন পরিস্থিতিতে অনেকেই যখন পিছু হটে নিজেদের আসল রূপ উন্মোচন করেছে, ইসরায়েল তখন ঠিক এর উল্টোটি করেছে। তারা নিজেদের সর্বস্ব দিয়ে লড়াই চালিয়ে যাচ্ছে এবং তারা খুব ভালো করেই জানে কীভাবে চূড়ান্ত বিজয় ছিনিয়ে আনতে হয়।

সূত্র: বিবিসি

/এমএকে/