যুদ্ধ বন্ধের সমঝোতা নিয়ে অ্যাক্সিওসের খবর ভুয়া: গালিবাফ

সিটিজেন ডেস্ক

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধ সমাপ্তির লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরের দাবিকে সরাসরি নাকচ করে দিয়েছেন ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ। মার্কিন সংবাদমাধ্যম ‘অ্যাক্সিওস’ এ প্রকাশিত প্রতিবেদনটিকে হোয়াইট হাউসের মদদপুষ্ট একটি মনস্তাত্ত্বিক প্রচারণা হিসেবে অভিহিত করেছেন গালিবাফ। তিনি একে পুরোপুরি ভিত্তিহীন ও বানোয়াট বলে দাবি করেন।
বৃহস্পতিবার (৭ মে) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় গালিবাফ ব্যঙ্গাত্মকভাবে অ্যাক্সিওস-কে ‘ফক্সিওস’ বলে সম্বোধন করেন এবং দাবি করেন সংবাদমাধ্যমটি ওয়াশিংটনের শেখানো বুলি প্রচার করছে। তিনি তার পোস্টে উল্লেখ করেন, ‘অপারেশন ট্রাস্ট মি ব্রো’ ব্যর্থ হওয়ার পর মার্কিন প্রশাসন এখন নিয়মিত ‘অপারেশন ফক্সিওস’ এর আশ্রয় নিচ্ছে।
এর আগে বুধবার (৬ মে) অ্যাক্সিওস তাদের এক প্রতিবেদনে দাবি করেছিল, ইরান ও যুক্তরাষ্ট্র যুদ্ধ অবসানে এক পৃষ্ঠার একটি সমঝোতা স্মারক চুক্তির চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। প্রতিবেদনে বলা হয়েছিল, এ চুক্তির আওতায় ইরান ইউরেনিয়াম সমৃদ্ধকরণ অন্তত ১২ থেকে ১৫ বছরের জন্য স্থগিত রাখবে এবং বিনিময়ে যুক্তরাষ্ট্র ধাপে ধাপে নিষেধাজ্ঞা শিথিলসহ ইরানের জব্দ করা বিলিয়ন ডলারের তহবিল মুক্ত করে দেবে। তবে পুরো বিষয়টিকে সাজানো নাটক হিসেবে উল্লেখ করে গালিবাফ দাবি করেন, সোমবার (৪ মে) হরমুজ প্রণালিতে শুরু হওয়া মার্কিন সামরিক অভিযান ‘অপারেশন প্রজেক্ট ফ্রিডম’ শোচনীয়ভাবে ব্যর্থ হওয়ায় জনদৃষ্টি সরাতেই এমন মনগড়া খবর ছড়ানো হচ্ছে।
উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সরাসরি সংঘাত শুরু হয়, যেখানে মার্কিন হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনিসহ বেশ কয়েকজন শীর্ষ কর্মকর্তা নিহত হন। একই দিনে একটি প্রাথমিক বিদ্যালয়ে ক্ষেপণাস্ত্র হামলায় ১৬৮ জন শিক্ষার্থীর মৃত্যুর প্রতিবাদে ইরান মধ্যপ্রাচ্যে মার্কিন ও ইসরায়েলি লক্ষ্যবস্তুতে ব্যাপক আক্রমণ চালায়। এ উত্তপ্ত পরিস্থিতির মধ্যে অ্যাক্সিওসের প্রকাশিত শান্তির খবরটি মূলত ওয়াশিংটনের পরাজয় ঢাকার একটি কৌশল বলে মন্তব্য করেছেন ইরানি স্পিকার।
সূত্র: ইরনা

মার্কিন নৌ-অবরোধ সত্ত্বেও শক্তিশালী অবস্থানে ইরান: সিআইএ