শঙ্কায় পড়লেন বিজয়, শপথ নেওয়া হচ্ছে না আজ

সিটিজেন ডেস্ক

গত কয়েকদিন ধরে তামিলনাড়ুর রাজনীতিতে টানটান উত্তেজনা বিরাজ করছে। অভিনয় ছেড়ে দল গঠন করে মাত্র দুই বছরের মাথায় সবচেয়ে বড় দল হিসেবে আবির্ভূত হয়েছে থালাপাতি বিজয়ের তামিলগা ভেট্টি কাঝাগম (টিভিকে)। তবে সরকার গঠনের জন্য প্রয়োজনীয় আসন না পাওয়ায় সরকার গঠন নিয়ে শঙ্কায় পড়েন তিনি।
এদিকে সরকার গঠনের জন্য কয়েকটি দলের সমর্থন আদায়ে জোর চেষ্টা চালায় বিজয়ের দল। কংগ্রেস ছাড়াও ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লীগ (আইইউএমএল) এবং ভিসেকে নামের আরও দুটি দল সমর্থন জানায়। ফলে সরকার গঠনে প্রায় সকল বাধা কেটে যায়।
তবে এর মধ্যেই শুরু হলো আরেক নাটকীয়তা। জি নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, আইইউএমএল বিজয়কে সমর্থন জানিয়েও সেটি প্রত্যাহার করে নিয়েছে। এছাড়া ভিসেকে সমর্থন দিয়েও সেটি রাজ্যপালের কাছে কোনো চিঠি দেয়নি। এজন্য আজ শপথ গ্রহণ ও সরকার গঠন প্রক্রিয়া নতুন মোড় নিয়েছে।
জানা গেছে, আইইউএমএল থালাপতির দলের সঙ্গে জোট করার বদলে বর্তমান ক্ষমতাসীন ডিএমকের নেতৃত্বাধীন জোটে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। তাদের আসন সংখ্যা ২টি। অপরদিকে ভিসেকেও জিতেছে ২টি আসনে। তারা বিজয়কে সমর্থন দেওয়ার ঘোষণা দিয়েও রাজ্যপালকে তারা কোনো চিঠি দেয়নি। দলটি তাদের মতামত পরিবর্তন করছে বলে জানা গেছে। দুই আসন নিয়ে তারা সেখানকার উপমুখ্যমন্ত্রীর পদ দাবি করছে। অন্যথায় তারা জোট করা থেকে বিরত থাকবে।
এই দুই দলের সমর্থন না পাওয়ায় বিজয়ের দলের নেতৃত্বাধীন জোটের আসন সংখ্যা ১১৮ হয়নি। ফলে তাদের সরকার গঠন নিয়ে আবারও অনিশ্চয়তা দেখা দিয়েছে।
উল্লেখ্য, তামিলনাড়ুতে মোট আসন ২৩৪টি। এর মধ্যে সরকার গঠন করতে হলে ১১৮ আসনের প্রয়োজন হয়। বিজয়ের দল টিভিকে পেয়েছে ১০৮ আসন। ফলে তারা সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় সরকার গঠন করতে পারছে না।
এর আগে শুক্রবার সন্ধ্যায় সেখানকার রাজ্যপালের সঙ্গে দেখা করেন থালাপতি বিজয়। ওই সময় রাজ্যপাল সাফ জানিয়ে দেন, প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা না পেলে বিজয়ের দলকে তিনি সরকার গঠনের আমন্ত্রণ জানাবেন না।
সূত্র: জি নিউজ, এনডিটিভি

দলের সব বিধায়ককে কেন অবকাশকেন্দ্রে রেখেছেন বিজয়