শিরোনাম

ইরানের সব শিক্ষাপ্রতিষ্ঠানে অনলাইন ক্লাস চালুর ঘোষণা

সিটিজেন ডেস্ক
ইরানের সব শিক্ষাপ্রতিষ্ঠানে অনলাইন ক্লাস চালুর ঘোষণা
ইরানের স্কুলের একটি ক্লাসে শিক্ষার্থীরা। ছবি: সংগৃহীত

ইরানের সব শিক্ষাপ্রতিষ্ঠানে অনলাইন ক্লাস চালুর ঘোষণা দিয়েছে দেশটির সরকার। আগামী ২১ এপ্রিল থেকে শুরু হতে যাচ্ছে ভার্চুয়াল ক্লাস। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দেশটির শিক্ষা মন্ত্রণালয়ের এক মুখপাত্র এ তথ্য জানিয়েছে।

মুখপাত্র আলি ফারহাদি বলেন, সব স্তর ও গ্রেডের পড়াশোনা ভার্চুয়াল পদ্ধতিতেই চলবে। ‘সশরীরে ক্লাস পুনরায় শুরু করার যেকোনো সিদ্ধান্ত অন্তত তিন দিন আগে শিক্ষার্থী ও অভিভাবকদের জানানো হবে,’ যোগ করেন তিনি।

উল্লেখ্য, ৪৫ দিনের অধিক সময় ধরে ইরানজুড়ে ইন্টারনেট বন্ধ রয়েছে। ইন্টারনেট সংযোগ বিঘ্নের মধ্যেই এই পদক্ষেপ নেওয়া হলো। যদিও এ বিষয়ে আর কোনো বিস্তারিত তথ্য দেওয়া হয়নি।

সূত্র: ইরনা, তাসনিম নিউজ

/জেএইচ/