গুপ্তচরবৃত্তির অভিযোগে ইরানে ২ জনের মৃত্যুদণ্ড কার্যকর

সিটিজেন ডেস্ক

ইরানে গুপ্তচরবৃত্তি ও নাশকতার অভিযোগে দুইজনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। দেশটির আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিম এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের সাথে যুক্ত একটি নেটওয়ার্কের সদস্য হওয়ায় সোমবার (২০ এপ্রিল) সকালে দুজনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে।
নিরাপদ যোগাযোগ তৈরি করে দেওয়া, সংবেদনশীল স্থান শনাক্তকরণে সমন্বয় সাধন এবং বিস্ফোরক তৈরির মতো বিশেষ প্রশিক্ষণ গ্রহণের দায়ে তারা দোষী সাব্যস্ত হয়েছিল।
তাসনিম জানিয়েছে, অভিযুক্তরা সামরিক ও জনসাধারণের স্থাপনায় অগ্নিসংযোগসহ বিভিন্ন নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত ছিলেন। এসব কার্যক্রমের ভিডিও ধারণ করে তারা নির্দেশদাতাদের কাছে পাঠাতেন। এর বিনিময়ে ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে অর্থ পেতেন।
এছাড়া তাদেরকে বাঁকাপথে নিক্ষেপযোগ্য বিস্ফোরক তৈরি, উপযুক্ত উৎক্ষেপণ স্থান নির্বাচন এবং হামলার ভিডিও ধারণের কৌশল সম্পর্কেও প্রশিক্ষণ দেওয়া হয়েছিল বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
নেটওয়ার্কটি নিরাপত্তা নজরদারির মধ্যে ছিল। তেহরানের দুটি সরকারি পরিষেবা ও সামরিক কেন্দ্রে হামলা চালানোর জন্য তাদের নতুন মিশন দেওয়া হয়।
সূত্র: আল জাজিরা