অবিস্ফোরিত বোমা সরাতে গিয়ে আইআরজিসির ১৪ সদস্য নিহত

সিটিজেন ডেস্ক

ইরানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় জাঞ্জান প্রদেশে একটি অবিস্ফোরিত বোমা বিস্ফোরণে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) ১৪ সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ২ জন আহত হয়েছেন।
দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনার এক প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার জাঞ্জান শহরের কাছে একটি এলাকায় আইআরজিসির বোমা ধ্বংসকারী দল উদ্ধার অভিযান চালায়। এ সময় বিস্ফোরণটি ঘটে। সাম্প্রতিক বিমান হামলায় ফেলে যাওয়া গোলাবারুদ শনাক্ত ও নিষ্ক্রিয় করতে দলগুলো ওই অঞ্চলে কাজ করছে।
জাঞ্জানে অবস্থিত আইআরজিসির আনসার আল-মাহদি ইউনিটের এক বিবৃতিতে বলা হয়েছে, নিহতরা বাহিনীর সবচেয়ে অভিজ্ঞ ও প্রশিক্ষিত সদস্য ছিলেন।
ধারণা করা হচ্ছে, ওই এলাকায় পাওয়া গোলাবারুদের মধ্যে সংঘাতে ব্যবহৃত ক্লাস্টার বোমা এবং আকাশ থেকে ফেলা মাইনও ছিল।
৮ এপ্রিল যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর এটিই আইআরজিসি সদস্যদের সবচেয়ে বড় প্রাণহানির ঘটনা।
আইআরজিসির ভাষ্যমতে, সংঘাত শুরু হওয়ার পর থেকে তাদের দলগুলো ক্ষতিগ্রস্ত এলাকাজুড়ে ১৫,০০০-এরও বেশি অবিস্ফোরিত বোমা শনাক্ত ও নিষ্ক্রিয় করেছে।
সূত্র: ইরনা, আল জাজিরা

ইরান যুদ্ধকে ‘ভুল’ বলছেন ৬১ শতাংশ মার্কিনি