শিরোনাম

বিশ্ববাজার

আবারও বাড়লো জ্বালানি তেলের দাম

আন্তর্জাতিক জার্নাল
আবারও বাড়লো জ্বালানি তেলের দাম
ছবি: সংগৃহীত

বিশ্ববাজারে তেলের দামে অস্থিরতা থামছে না। ইরানের বন্দরে যুক্তরাষ্ট্রের চলমান অবরোধের মেয়াদ বাড়ার খবরে আবারও বেড়েছে তেলের দাম। বুধবার (২৯ এপ্রিল) এক প্রতিবেদনে এ তথ্য জানায় বার্তা সংস্থা রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়েছে, জুনের জন্য নির্ধারিত প্রতি ব্যারেল তেলের দাম শূন্য দশমিক ৪৭ শতাংশ বেড়ে ১১১ দশমিক ৭৮ ডলারে দাঁড়িয়েছে, যা টানা অষ্টম দিনের মতো বৃদ্ধি পেয়েছে।

এ ছাড়া মার্কিন ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ফিউচার্স ব্যারেল-প্রতি শূন্য দশমিক ৫৭ শতাংশ বেড়েছে। এতে দাম দাঁড়িয়েছে ১০০ দশমিক ৫০ ডলারে।

প্রসঙ্গত, বিশ্ববাজারে গত আট দিনের মধ্যে সাত দিনই তেলের দামে ঊর্ধ্বগতি লক্ষ্য করা গেছে। মধ্যপ্রাচ্যে অস্থিরতা এবং উৎপাদন নিয়ে অনিশ্চয়তার কারণে তেলের বাজারে চাপ বেড়েছে।

বিশেষজ্ঞরা বলছেন, পরিস্থিতি স্বাভাবিক না হলে সামনে তেলের দাম আরও বৃদ্ধি পেতে পারে। এতে বৈশ্বিক অর্থনীতিতে বিরূপ প্রভাব পড়বে।

/এফআর/