রাজনীতি ছাড়ার ইঙ্গিত দিলেন ম্যাক্রোঁ

রাজনীতি ছাড়ার ইঙ্গিত দিলেন ম্যাক্রোঁ
সিটিজেন ডেস্ক

মধ্যপ্রাচ্যের অস্থিরতা যখন বৈশ্বিক অর্থনীতিতে নতুন করে অনিশ্চয়তা তৈরি করছে, ঠিক সেই সংকটকালীন মুহূর্তে রাজনীতি থেকে বিদায় নেওয়ার ইঙ্গিত দিয়েছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। তার এই ইঙ্গিতে আন্তর্জাতিক ভূ-রাজনীতিতে এক নতুন সমীকরণের জন্ম দিয়েছে।
শুক্রবার (২৪ এপ্রিল) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে তুরস্কের সংবাদমাধ্যম আনাদোলু।
প্রতিবেদনে বলা হয়েছে, দুই মেয়াদ পূর্ণ করার পর ২০২৭ সালে এলিসি প্রাসাদ ত্যাগ করবেন ম্যাক্রোঁ। এরপর তিনি আর সক্রিয় রাজনীতিতে থাকবেন না বলে জানা গেছে।
গ্রিক সাইপ্রাস প্রশাসনের শিক্ষার্থীদের সঙ্গে এক আলাপচারিতায় ম্যাক্রোঁ বলেন, প্রেসিডেন্ট হওয়ার আগে রাজনীতিতে ছিলেন না তিনি এবং ভবিষ্যতেও সক্রিয় রাজনীতিতে থাকার পরিকল্পনা নেই।
তিনি বলেন, দীর্ঘ সময় দায়িত্ব পালনের পর সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো ইতিবাচক অর্জনগুলো ধরে রাখা এবং একই সঙ্গে পূর্বের ভুলগুলো সংশোধন করা।
ফরাসি প্রেসিডেন্ট বলেন, আমার শাসনামলের সবচেয়ে কঠিন দিক ছিল অর্জিত সাফল্য ও অসমাপ্ত সংস্কারের মধ্যে ভারসাম্য বজায় রাখা।
এদিকে, ইউরোপীয় কাউন্সিলের একটি অনানুষ্ঠানিক বৈঠকে অংশ নিতে সাইপ্রাসের রাজধানী নিকোসিয়ায় সফর করছেন তিনি। সেখানে তাকে স্বাগত জানান সাইপ্রাসের গ্রিক অংশের নেতা নিকোস ক্রিস্টোডুলাইডিস। বর্তমানে ইউরোপীয় ইউনিয়নের অস্থায়ী সভাপতিত্বও সাইপ্রাসের হাতে রয়েছে।
অন্যদিকে, কৌশলগত জলপথ হরমুজ প্রণালী পুনরায় নিরাপদ ও সচল রাখতে ফ্রান্স ও যুক্তরাজ্যের যৌথ উদ্যোগে প্রায় ৪০টি দেশ নিয়ে একটি বৈঠক চলছে। প্যারিসে অনুষ্ঠিত এই বৈঠকে যুদ্ধ-পরবর্তী সময়ে গুরুত্বপূর্ণ এই সামুদ্রিক পথ কীভাবে উন্মুক্ত ও নিরাপদ রাখা যায়, সে বিষয়ে একটি রূপরেখা তৈরির লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।