শিরোনাম

ইরানের ইউরেনিয়াম রাশিয়ায় নিতে চান পুতিন

সিটিজেন ডেস্ক
ইরানের ইউরেনিয়াম রাশিয়ায় নিতে চান পুতিন
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লদিমির পুতিন। ছবি: পলিটিকো

ইরানের সমৃদ্ধকৃত ইউরেনিয়াম নিয়ে যাওয়া এবং সেগুলো সংরক্ষণের জন্য রাশিয়া প্রস্তুত আছে বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

শনিবার (৯ মে) মস্কোতে এক সংবাদ সম্মেলনে ইরানকে এ প্রস্তাব দেন তিনি।

ভ্লাদিমির পুতিন বলেন, এর আগে ২০১৫ সালে রাশিয়া ইরানের সমৃদ্ধকৃত ইউরেনিয়াম নিয়ে এসেছিল। যদি প্রয়োজন হয় তাহলে এবারও আমরা ইউরেনিয়াম নিয়ে আসতে প্রস্তুত।

তিনি বলেন, ২০১৫ সালে যুক্তরাষ্ট্র ও অন্যান্য শক্তিধর দেশের সঙ্গে ইরানের পারমাণবিক চুক্তি হয়। ওই চুক্তি অনুযায়ী ইরান তাদের পারমাণবিক কার্যক্রম সীমিত ও জাতিসংঘের আন্তর্জাতিক আণবিক সংস্থাকে নজরদারি চালানোর সুযোগ দেয়। অপরদিকে ইরানের ওপর থেকে পশ্চিমারা অর্থনৈতিক নিষেধাজ্ঞা তুলে নেয়। কিন্তু ২০১৮ সালে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ওই চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে সরিয়ে নেন। এরফলে চুক্তিটি ভেস্তে যায়।

রাশিয়ার প্রেসিডেন্ট বলেন, বর্তমান যুদ্ধের সব পক্ষই ইরান থেকে সমৃদ্ধকৃত ইউরেনিয়াম সরিয়ে নেওয়ার বিষয়ে সম্মত হয়েছে। কিন্তু যুক্তরাষ্ট্র তখন তাদের অবস্থান কঠোর করে। তারা শর্ত দেয় ইরান থেকে সরানো ইউরেনিয়াম শুধুমাত্র যুক্তরাষ্ট্রেই নিয়ে যেতে হবে। তখন ইরানও তার অবস্থান শক্ত করে।

তিনি বলেন, যুক্তরাষ্ট্র ও ইরানের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখবে রাশিয়া। আমি আশা করি শিগগিরই এ যুদ্ধ শেষ হবে।

এদিকে, পুতিনের এমন প্রস্তাব নিয়ে শিগগিরই তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া দেখায়নি শিগগিরই ।

/এসবি/