শিরোনাম

ইরানের আরও ২ ট্যাঙ্কারে হামলার দাবি যুক্তরাষ্ট্রের

সিটিজেন ডেস্ক
ইরানের আরও ২ ট্যাঙ্কারে হামলার দাবি যুক্তরাষ্ট্রের
একটি তেলবাহী ট্যাঙ্কার। ছবি: রয়টার্স

যুদ্ধবিরতির মধ্যেই হরমুজ প্রণালি ইস্যুতে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে তীব্র উত্তেজনা ও হামলা-পাল্টা হামলার ঘটনা ঘটছে। এবার নৌ-অবরোধ ভেঙে ইরানে যাওয়ার চেষ্টাকালে দেশটির দুটি ট্যাঙ্কার জাহাজে হামলা চালিয়ে সেগুলো অকেজো করে দেওয়া হয়েছে।

শুক্রবার (৮ মে) এক বিবৃতিতে হামলার বিষয়টি জানিয়েছে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)।

বিবৃতিতে বলা হয়, ‘চলমান মার্কিন অবরোধ অমান্য করে ওমান উপসাগর হয়ে ইরানের বন্দরে ঢোকার আগেই ‘এম/টি সি স্টার থ্রি’ এবং ‘এম/টি সেভদা’ নামের দুটি জাহাজে হামলা চালিয়ে অকেজো করে দিয়েছে যুক্তরাষ্ট্রের বাহিনী। ট্যাঙ্কার দুটিতে নির্ভুল অস্ত্র ব্যবহার করে হামলা হয়েছে বলেও বিবৃতিতে জানানো হয়েছে।

এর আগে গতকাল ইরানিদের আরেকটি জাহাজ অকেজো করে দেওয়া হয়েছে বলে দাবি করে যুক্তরাষ্ট্র। সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, এ তিনটি ট্যাঙ্কার এখন আর চলছে না।

সূত্র: দ্য গার্ডিয়ান

/জেএইচ/