ইসরায়েলি বাহিনীর ওপর হামলার দাবি হিজবুল্লাহর
সিটিজেন ডেস্ক

প্রকাশ : ০৬ মে ২০২৬, ২১: ০৬

লেবাননে ইসরায়েলি বাহিনীকে লক্ষ্য করে ড্রোন ও রকেট হামলার দাবি হিজবুল্লাহর। ছবি: আল জাজিরা
লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ দাবি করেছে, তারা দক্ষিণ লেবাননের বিভিন্ন এলাকায় ইসরায়েলি সৈন্য ও সামরিক যানবাহনের ওপর একাধিক হামলা চালিয়েছে। গোষ্ঠীটির ভাষ্য, সাম্প্রতিক সময়ের ‘যুদ্ধবিরতি লঙ্ঘন’ এবং বেসামরিক নাগরিকদের হতাহতের ঘটনার প্রতিশোধ হিসেবেই এসব অভিযান পরিচালনা করা হয়েছে।
হিজবুল্লাহ জানায়, ভোর থেকে তাদের যোদ্ধারা তাইবেহ শহরের একটি চত্বরে অবস্থানরত ইসরায়েলি সেনাদের ওপর অতর্কিত হামলা চালায়। একই সময়ে বিয়াদা, হুলা, দেইর সিরিয়ান ও কুজা শহরেও পৃথক হামলার ঘটনা ঘটে। এছাড়া কানতারাতে সম্প্রতি স্থাপিত একটি সামরিক কমান্ড সেন্টারকেও লক্ষ্যবস্তু করা হয়।
গোষ্ঠীটি আরও দাবি করে, নাকুরা শহরের একটি সুইমিংপুলের কাছে অবস্থানরত ইসরায়েলি সেনাদের ওপর ড্রোন হামলা চালানো হয়েছে।
গত মাসে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার ঘোষণা এলেও দক্ষিণ লেবাননে সংঘর্ষ পুরোপুরি থামেনি। পরিস্থিতি ক্রমেই উত্তপ্ত হয়ে ওঠার মধ্যে বুধবার ইসরায়েলি বাহিনী দক্ষিণ লেবানন ও পশ্চিম বেকা উপত্যকার অন্তত ১২টি শহরের বাসিন্দাদের এলাকা ত্যাগের নির্দেশ দেয়।
উল্লেখ্য, ২ মার্চ ইসরায়েল লেবাননে সামরিক অভিযান শুরু করার পর থেকে প্রায় ১২ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছেন বলে বিভিন্ন সূত্রে জানা গেছে।
সূত্র: আল জাজিরা

/এমআর/