যুক্তরাষ্ট্রের সেনা প্রত্যাহার অপ্রত্যাশিত নয়: জার্মানি
সিটিজেন ডেস্ক

প্রকাশ : ০২ মে ২০২৬, ১৭: ৫১

জার্মানির প্রতিরক্ষামন্ত্রী বরিস পিস্টোরিয়াস। ছবি: সংগৃহীত
ইরানকে ঘিরে উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্রের ইউরোপ থেকে সেনা প্রত্যাহারের সিদ্ধান্তকে অপ্রত্যাশিত নয়, বরং ‘পূর্বাভাসযোগ্য’ বলে মন্তব্য করেছেন জার্মানির প্রতিরক্ষামন্ত্রী বরিস পিস্টোরিয়াস।
মার্কিন সামরিক বাহিনীর পরিকল্পনা অনুযায়ী, ইরানকে কেন্দ্র করে চলমান সংঘাত এবং তার প্রভাব বিবেচনায় জার্মানি থেকে প্রায় ৫ হাজার সেনা সরিয়ে নেওয়া হতে পারে। ইউরোপের অন্যতম প্রধান মিত্র দেশ হওয়া সত্ত্বেও এই পদক্ষেপ দুই পক্ষের মধ্যে বিদ্যমান চাপানউতোরকে আরও স্পষ্ট করেছে।
জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মের্জ এ প্রেক্ষাপটে ইরানের সমালোচনা করে বলেন, চলমান কূটনৈতিক প্রক্রিয়ার মাঝেও তেহরান ওয়াশিংটনের প্রতি অসম্মানজনক আচরণ করছে।
পিস্টোরিয়াস জোর দিয়ে বলেন, বর্তমান বাস্তবতায় ইউরোপীয় দেশগুলোর নিজেদের নিরাপত্তা নিশ্চিত করতে আরও সক্রিয় ভূমিকা নিতে হবে। তার মতে, জার্মানি ইতোমধ্যে সেই পথে এগোচ্ছে এবং দেশের সশস্ত্র বাহিনী বুন্দেসভেয়ারকে শক্তিশালী করার লক্ষ্যে দ্রুততর অস্ত্র ও সামরিক সরঞ্জাম সংগ্রহের উদ্যোগ নেওয়া হয়েছে।
তিনি আরও জানান, জার্মানি তার ঘনিষ্ঠ মিত্রদের—বিশেষ করে যুক্তরাজ্য, ফ্রান্স, পোল্যান্ড ও ইতালির সঙ্গে সমন্বয় বাড়িয়ে আঞ্চলিক নিরাপত্তা জোরদারে কাজ করবে।
সূত্র: আল জাজিরা

/এমআর/