পাকিস্তানে সন্ত্রাসী গোষ্ঠীর সঙ্গে সংঘর্ষে ৫ সেনাসহ নিহত ১২
সিটিজেন ডেস্ক

প্রকাশ : ১৪ মে ২০২৬, ২০: ৩৭

ছবি: সংগৃহীত
পাকিস্তানের বেলুচিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযানে অন্তত পাঁচজন সেনাসহ মোট ১২ জন প্রাণ হারিয়েছেন। বুধবার (১৩ মে) শুরু হওয়া অভিযানে সশস্ত্র বিচ্ছিন্নতাবাদীদের অতর্কিত হামলার পাল্টা জবাবে সামরিক বাহিনী কড়া পদক্ষেপ নিলে এ প্রাণহানির ঘটনা ঘটে বলে বৃহস্পতিবার (১৪ মে) সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তারা নিশ্চিত করেছেন।
কর্মকর্তাদের দেওয়া তথ্যমতে, আধা-সামরিক বাহিনী ফ্রন্টিয়ার কোরের একটি গাড়ি বহরকে লক্ষ্য করে রাস্তার পাশে পেতে রাখা বোমার বিস্ফোরণ ঘটানো হলে মূলত সংঘাতের সূত্রপাত হয়। বিস্ফোরণের পরপরই নিরাপত্তা বাহিনীর ওপর সশস্ত্র যোদ্ধারা গুলিবর্ষণ শুরু করলে উভয় পক্ষের মধ্যে প্রচণ্ড গোলাগুলি হয়। একজন ঊর্ধ্বতন কর্মকর্তা সংবাদমাধ্যমকে জানিয়েছেন, এ হামলায় সেনাবাহিনীর ৫ সদস্য নিহত হয়েছেন এবং আরও একজন গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।
পাকিস্তানের সামরিক বাহিনীর মিডিয়া শাখা এক বিবৃতিতে জানিয়েছে, নির্দিষ্ট এলাকায় একদল সশস্ত্র ব্যক্তির উপস্থিতি শনাক্ত করার পর সেনারা সেখানে বিশেষ অভিযান পরিচালনা করে। ওই অভিযানের সময় সেনাদের সাথে বন্দুকযুদ্ধে ৭ জন সশস্ত্র ব্যক্তি নিহত হয়। সেনাবাহিনী এ সশস্ত্র সদস্যদের ফিতনা আল-হিন্দুস্তান নামক গোষ্ঠীর সদস্য হিসেবে অভিহিত করেছে। হামলার দায় স্বীকার করেছে নিষিদ্ধ ঘোষিত বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী বেলুচ লিবারেশন আর্মি (বিএলএ)। গোষ্ঠীটি দাবি করেছে, তারা পরিকল্পিতভাবে দেশটির সামরিক স্থাপনা, পুলিশ এবং বেসামরিক প্রশাসনের কর্মকর্তাদের লক্ষ্য করে বন্দুক ও আত্মঘাতী হামলা চালিয়েছে। গত কয়েক বছর ধরে বিএলএ এ অঞ্চলে কর্মরত বিদেশি জ্বালানি সংস্থা এবং অন্যান্য প্রদেশ থেকে আসা পাকিস্তানি নাগরিকদের ওপর হামলার তীব্রতা বাড়িয়েছে। উল্লেখ্য, গত বছরও তারা ৪৫০ জন যাত্রীসহ একটি ট্রেনে হামলা চালিয়ে দুই দিনব্যাপী এক ভয়াবহ ও প্রাণঘাতী পরিস্থিতির সৃষ্টি করেছিল।
সূত্র: এপি

/এমএকে/

পাকিস্তানে পুলিশ ফাঁড়িতে গাড়ি বোমা হামলায় ১২ কর্মকর্তা নিহত