শিরোনাম

যুক্তরাষ্ট্রকে নতুন হুমকি ইরানের

সিটিজেন ডেস্ক
যুক্তরাষ্ট্রকে নতুন হুমকি ইরানের
মধ্যপ্রাচ্যে মার্কিন বিমানবাহী রণতরী। ছবি: সংগৃহীত

পরমাণু আলোচনা ও স্থায়ী শান্তিচুক্তি নিয়ে উত্তেজনার মধ্যেই এবার মার্কিন অবরোধ ঘিরে নতুন হুমকি দিলো ইরান। হরমুজ প্রণালি অবরোধকারী মার্কিন বাহিনীকে ‌‘জলদস্যুদের’ সঙ্গে তুলনা করেছে দেশটির ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। একইসঙ্গে এই জলপথকে মার্কিন বিমানবাহী রণতরী ও সৈন্যদের ‘কবরস্থানে’ পরিণত করার হুমকি দিয়েছে তারা।

রবিবার (৩ এপ্রিল) সামাজিকমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে এসব কথা বলেন আইআরজিসির সাবেক কমান্ডার এবং তেহরানের এক্সপেডিয়েন্সি কাউন্সিলের সেক্রেটারি মোহসেন রেজায়ি।

তিনি বলেন, ‘বিশ্বের একমাত্র জলদস্যু যুক্তরাষ্ট্র। যাদের বিমানবাহী রণতরী আছে।’ জলদস্যুদের মোকাবিলা করার সক্ষমতা আমাদের যুদ্ধজাহাজ ডুবিয়ে দেওয়ার সক্ষমতার চেয়ে কোনও অংশে কম নয় বলেও জানান তিনি।

৪০ দিনের যুদ্ধে মার্কিন যুদ্ধবিমান এফ-১৫ই ভূপাতিত করার ঘটনা উল্লেখ করে তিনি বলেছেন, ‘আপনাদের রণতরী এবং বাহিনীকে কবরস্থানের মুখোমুখি হওয়ার জন্য প্রস্তুত রাখুন, যেভাবে আপনাদের বিমানের ধ্বংসাবশেষ ইসফাহানে পড়ে ছিল।’

সূত্র: আল জাজিরা

/জেএইচ/