হরমুজ প্রণালিকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার অগ্রহণযোগ্য: কাতার

সিটিজেন ডেস্ক

মধ্যপ্রাচ্যে উত্তেজনার মধ্যেই হরমুজ প্রণালিকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার ‘অগ্রহণযোগ্য’ বলে মন্তব্য করেছে কাতার। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল-আনসারি বলেছেন, কোনো আন্তর্জাতিক বিরোধে গুরুত্বপূর্ণ জলপথকে দর কষাকষির মাধ্যম হিসেবে ব্যবহার করা ঠিক নয়।
‘হরমুজ প্রণালি সব দেশের জন্য উন্মুক্ত থাকা উচিত এবং দ্রুত এটি আবার চালু করা জরুরি। কারণ, প্রণালি বন্ধ থাকায় বিশ্বজুড়ে পণ্য সরবরাহ ব্যাহত হচ্ছে, বাড়ছে জ্বালানি সংকট ও খাদ্য অনিরাপত্তা,’ যোগ করেনি তিনি।
আনসারি বলেন, হরমুজ প্রণালিতে ট্রানজিট ফি আরোপ করতে হলে তা আঞ্চলিক ঐকমত্যের ভিত্তিতে হতে হবে। পাশাপাশি ভবিষ্যতের যেকোনো চুক্তিতে আঞ্চলিক দেশগুলোর অংশগ্রহণ ও আন্তর্জাতিক নিশ্চয়তা থাকা দরকার বলেও জানান তিনি।
কাতারের এই কর্মকর্তা বলেন, কোনো একক দেশ বা শক্তি অন্যদের ওপর শর্ত চাপিয়ে এই জলপথ নিয়ন্ত্রণ করতে পারে না।
তিনি আরও বলেন, হরমুজ বন্ধ রাখা আন্তর্জাতিক আইনের পরিপন্থি এবং এতে কোনো সমস্যার সমাধান হবে না।
আনসারি বলেন, কাতার এমন একটি স্থায়ী সমাধান চায় যা সংকটের মূল কারণগুলো দূর করবে। সামরিক সংঘাত বা স্থবির পরিস্থিতি অব্যাহত থাকলে আঞ্চলিক অস্থিরতা আরও বাড়বে।
সূত্র: রয়টার্স

কবে স্বাভাবিক হবে হরমুজ প্রণালি