পশ্চিমবঙ্গে বিজেপি সরকারের শপথ শনিবার

পশ্চিমবঙ্গে বিজেপি সরকারের শপথ শনিবার
সিটিজেন ডেস্ক

পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসকে পেছনে ফেলে ২০৮ আসনে সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জয় নিশ্চিত করেছে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। শনিবার (৯ মে) পশ্চিমবঙ্গের নতুন সরকার শপথ নেবে বলে জানিয়েছেন রাজ্য বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্য।
বুধবার (৬ মে) গণমাধ্যমকে একথা জানিয়েছেন তিনি।
শমীক ভট্টাচার্য বলেন, শনিবার সকাল ১০টায় কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডের বিশেষ মঞ্চে এই শপথ গ্রহণ অনুষ্ঠান হবে। এতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহসহ বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী ও বেশ কয়েকজন কেন্দ্রীয় মন্ত্রী যোগ দেবেন। উপস্থিত থাকবেন কলকাতাসহ সারা দেশের বেশ কয়েকজন বিশিষ্টজন। রাজ্যের নতুন মন্ত্রিসভাও এদিন শপথ নেবে।
পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে ২৯৪টি আসনের মধ্যে ২০৮টিতে জয়লাভ করে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে বিজেপি। এই জয়ের মধ্য দিয়ে পশ্চিমবঙ্গে ১৫ বছরের তৃণমূল কংগ্রেসের শাসনের অবসান ঘটেছে।
সদ্য সমাপ্ত বিধানসভা নির্বাচনের প্রচার চলাকালে একাধিকবার পশ্চিমবঙ্গ সফর করেছেন নরেন্দ্র মোদী। সর্বশেষ ব্যারাকপুরের সমাবেশে পশ্চিমবঙ্গে নতুন রাজ্য সরকারের শপথের সময়ও ধার্য করেছিলেন তিনি ।
সমাবেশে মোদী বলেছিলেন, আমি এই আত্মবিশ্বাস নিয়ে আজ পশ্চিমবঙ্গ থেকে বিদায় নিচ্ছি যে, আগামী ৪ মে নির্বাচনের ফল প্রকাশের পর নতুন সরকার গঠনের সময় ফের এই রাজ্যে আসব। বিজেপির লক্ষ্য হল এমন এক বাংলা গড়া— চিত্ত যেথা ভয়শূন্য, উচ্চ যেথা শির।

ঐতিহাসিক জয়ের পর যা বললেন বিজয়