শিরোনাম

হরমুজে নিজেদের নিয়ন্ত্রণ বজায় রাখতে চায় ইরান

সিটিজেন ডেস্ক
হরমুজে নিজেদের নিয়ন্ত্রণ বজায় রাখতে চায় ইরান
হরমুজ প্রণালিতে ইরানি সৈন্যরা। ছবি: টাইমস অব ইসরায়েল

বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ ও কৌশলগত জলপথ হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ ইস্যুতে নিজেদের আগের অবস্থানেই অনড় রয়েছে ইরান। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে জানানো হয়েছে, ভূরাজনৈতিকভাবে অত্যন্ত সংবেদনশীল জলপথটি নিয়ে তেহরানের নীতিতে কোনো পরিবর্তন আসেনি।

প্রতিবেদনে বলা হয়েছে, ইরান দাবি করছে হরমুজ প্রণালিতে কোনো আন্তর্জাতিক জলসীমা নেই। এটি মূলত ইরান এবং ওমানের আঞ্চলিক জলসীমার অন্তর্ভুক্ত। আর এ যুক্তিতেই দেশটির নীতিপ্রণেতারা দৃঢ়ভাবে বিশ্বাস করেন, প্রণালীটি কেবল দেশ দুটির যৌথ ব্যবস্থাপনার মাধ্যমেই পরিচালিত হওয়া উচিত। এ ইস্যুটিকে কেন্দ্র করে তেহরান ও মাস্কটের মধ্যে ইতোমধ্যে দুই দফা আলোচনা সম্পন্ন হয়েছে। তবে ওমান এখনো প্রকাশ্যে কৌশলগত জলপথটিকে একটি আন্তর্জাতিক জলপথ হিসেবেই স্বীকৃতি দিয়ে আসছে।

ওমানের ভিন্ন অবস্থান সত্ত্বেও ইরানিরা তাদের দাবিতে সম্পূর্ণ অটল রয়েছে। তেহরান স্পষ্ট জানিয়েছে, ভবিষ্যতে যুক্তরাষ্ট্রের সঙ্গে যদি কোনো শান্তি চুক্তিও সম্পাদিত হয়, তবুও হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ ইরানিরা নিজেদের হাতেই রাখবে। আর এ জলপথের ওপর একচ্ছত্র আধিপত্য বজায় রাখার মনোভাবই এখন যুদ্ধরত পক্ষগুলোর মধ্যে আঞ্চলিক উত্তেজনার প্রধান উৎস হয়ে দাঁড়িয়েছে।

সূত্র: আল জাজিরা

/এমএকে/