দুই মাসে হাম ও উপসর্গে ৪৫১ শিশুর মৃত্যু

দুই মাসে হাম ও উপসর্গে ৪৫১ শিশুর মৃত্যু
নিজস্ব প্রতিবেদক

হাম ও উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টার সারা দেশে আরও ১২ শিশু মারা গেছে। এতে গত ১৫ এপ্রিল থেকে এ পর্যন্ত হাম ও রোগের উপসর্গ নিয়ে মারা যাওয়া শিশুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৫১ জনে।
শুক্রবার (১৫ মে) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।
এতে বলা হয়, গতকাল বৃহস্পতিবার সকাল ৮টা থেকে আজ (শুক্রবার) সকাল ৮টা পর্যন্ত হামে আক্রান্ত হয়ে আরও চার শিশুর মৃত্যু হয়েছে। আর উপসর্গ নিয়ে মারা গেছে আর আট শিশু। একই সময়ে এই রোগের উপসর্গ নিয়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে ১ হাজার ৩০৩ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে ১৫ মে পর্যন্ত হামে আক্রান্ত হয়ে মোট ৭৪ শিশুর মৃত্যু হয়েছে। আর এই রোগের উপসর্গ নিয়ে মারা গেছে আরও ৩৭৭ জনের। একই সময়ে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে মোট ৪০ হাজার ১৭৬ শিশু। তাদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩৬ হাজার ৫৫ জন।

হাম ও উপসর্গে একদিনে রেকর্ড ১৭ শিশুর মৃত্যু