শিরোনাম

হাম ও উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
হাম ও উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যু
রাজধানীর ডিএনসিসি হাসপাতলে হাম আক্রান্ত শিশুদের চিকিৎসা দেওয়া হচ্ছে। ছবি: হারুন-অর-রশীদ

দেশজুড়ে বেড়েই চলছে হাম ও উপসর্গ নিয়ে শিশুর মৃত্যুর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় নতুন করে হাম ও উপসর্গ নিয়ে আরও ৮ শিশু মারা গেছে। এতে এই রোগ ও উপসর্গ নিয়ে মারা যাওয়া শিশুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২০৬ জনে।

বৃহস্পতিবার (১৫ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামে আক্রান্ত হয়ে মারা গেছেন ৩৪ জন। আর ওই সময়ে হামের উপসর্গ নিয়ে ১৭২ জন মারা গেছেন।

এদিকে, গতকাল বুধবার সকাল আটটা থেকে আজ সকাল আটটা পর্যন্ত এই ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ছিল এক হাজার ১৯১ জন। আর ওই সময়ের মধ্যে নিশ্চিত হাম রোগীর সংখ্যা ৯২ জন।

/এফআর/