শিরোনাম

হাম ও উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৩ শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
হাম ও উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৩ শিশুর মৃত্যু
ছবি: সিটিজেন জার্নাল গ্রাফিক্স

হাম ও উপসর্গ নিয়ে দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। এতে এই রোগ ও উপসর্গ নিয়ে মারা যাওয়া শিশুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২২৩ জনে।

মঙ্গলবার (২১ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

এতে বলা হয়, গতকাল সোমবার সকাল ৮টা থেকে আজ (মঙ্গলবার) সকাল ৮টা পর্যন্ত হামে আক্রান্ত হয়ে আরও এক শিশু মৃত্যু হয়েছে। এ রোগের উপসর্গ নিয়ে একই সময়ে দুই শিশু মারা গেছে। পাশাপাশি গত ২৪ ঘণ্টায় সারা দেশে হামের উপসর্গ নিয়ে আরও ১ হাজার ১৫৯ শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। ফলে এই রোগের প্রাদুর্ভাব শুরুর পর থেকে মোট আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২৫ হাজার ৯৩৫ জনে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বিশ্লেষণ করে দেখা যায়, গত ১৫ মার্চ এখন পর্যন্ত হামে আক্রান্ত মোট ৩৮ শিশুর প্রাণ গেছে। আর এই সময়ে হামের উপসর্গ নিয়ে ১৮৫ শিশুর মৃত্যু হয়েছে। পাশাপাশি একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছে ১৪ হাজার ১০৬ শিশু।

/এফআর/