ইসরায়েলি হামলায় নিহত ২ বাংলাদেশির পরিচয় মিলেছে

সিটিজেন ডেস্ক

যুদ্ধবিরতির মধ্যেও লেবাননে ইসরায়েলি হামলা অব্যাহত রয়েছে। সেইসঙ্গে বাড়ছে হতাহতের সংখ্যাও। এবার দক্ষিণ লেবাননে দখলদার ইসরায়েলের ড্রোন হামলায় দুই বাংলাদেশি নিহত হয়েছেন। তাদের বাড়ি সাতক্ষীরায় বলে নিশ্চিত করেছে বৈরুতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস।
এক শোকবার্তায় দূতাবাস জানায়, দুপুর প্রায় ১২টার দিকে নিজ আবাসস্থলে ইসরায়েলি এয়ার স্ট্রাইকে দুই বাংলাদেশি নিহত হন।
তারা হলেন, সদর উপজেলার ভালুকা চাঁদপুর গ্রামের শফিকুল ইসলাম (৪০)। তিনি আফসার আলী ও আজেয়া খাতুনের ছেলে। অপরজন আশাশুনি উপজেলার কাদাকাটি গ্রামের মো. নাহিদুল ইসলাম (২০)। তিনি আব্দুল কাদের ও নুরুন্নাহার খাতুনের ছেলে।
লেবাননভিত্তিক সংবাদমাধ্যম লরিয়েন্ট টুডে জানিয়েছে, সোমবার (১১ মে) লেবাননের নাবাতিহ জেলার জেবদিন এলাকায় একটি বাড়িতে ইসরায়েলি ড্রোন হামলায় তারা নিহত হন। এ ঘটনায় আরও এক সিরীয় নাগরিক নিহত হয়েছেন।
নিহতদের পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানিয়েছে বাংলাদেশ দূতাবাস। বর্তমানে তাদের মরদেহ নাবাতিহের নাবিহ বেররী হাসপাতালে রাখা হয়েছে।

লেবাননে ইসরায়েলি বিমান হামলায় শিশুসহ নিহত ৪