ভিসানীতি আরও কঠোর করলো যুক্তরাষ্ট্র

ভিসানীতি আরও কঠোর করলো যুক্তরাষ্ট্র
সিটিজেন ডেস্ক

যুক্তরাষ্ট্রে অস্থায়ী ভিসা পেতে নতুন শর্ত আরোপ করেছে দেশটির পররাষ্ট্র দপ্তর। এই শর্তের আওতায় আবেদনকারীদের সাক্ষাৎকারে জানাতে হবে যে তারা নিজ দেশে কোনো ধরনের নির্যাতনের শিকার হননি এবং দেশে ফিরে যেতে ভয় পান না। অন্যথায় ভিসা প্রত্যাখ্যানের সম্ভাবনা রয়েছে।
এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ দৈনিক দ্য গার্ডিয়ান।
প্রতিবেদনে সংবাদমাধ্যমটি জানিয়েছে, বিশ্বের সব মার্কিন দূতাবাস ও কনস্যুলেটে এ প্রক্রিয়া কার্যকর করতে বলা হয়েছে।
নতুন নির্দেশনায় দুইটি প্রশ্ন রাখা হয়েছে- আবেদনকারী নিজ দেশে কোনো ক্ষতি বা নির্যাতনের শিকার হয়েছেন কি না এবং দেশে ফিরে গেলে তিনি এমন ঝুঁকি অনুভব করেন কি না।
অনেক আবেদনকারী ভিসা প্রক্রিয়ায় তাদের প্রকৃত উদ্দেশ্য গোপন করেন। বিশেষ করে আশ্রয়প্রার্থীর সংখ্যা বাড়ার পেছনে এই প্রবণতা কাজ করছে বলে মনে করা হচ্ছে। এমন পরিস্থিতি বিবেচনায় এই কড়াকড়ি আরোপ করেছে দেশটি।
নির্দেশনায় আরও বলা হয়েছে, বর্তমান পদ্ধতিতে আবেদনকারীদের ঝুঁকি বা ভয়ের বিষয়টি যথাযথভাবে যাচাই করা সম্ভব হচ্ছে না। তাই নতুন এই ব্যবস্থা চালু করা হয়েছে।
সূত্র: দ্য গার্ডিয়ান

যুক্তরাষ্ট্রে ভিজিটর ভিসাধারীদের জন্য কঠোর বার্তা