মাইকেলের ভূমিকায় ভাইয়ের ছেলে, যা বললেন পরিচালক

বিনোদন ডেস্ক

বিশ্বখ্যাত পপ সম্রাট মাইকেল জ্যাকসনের জীবনীনির্ভর চলচ্চিত্র নিয়ে ভক্তদের জল্পনার শেষ নেই। বিশেষ করে, প্রয়াত এ তারকার ২ সন্তান থাকতে কেন তার ভাইপো জাফর জ্যাকসনকেই নাম ভূমিকায় বেছে নেওয়া হলো এ নিয়ে দীর্ঘদিনের কৌতূহলের অবসান ঘটেছে সম্প্রতি এক সাক্ষাৎকারে।
মাইকেল জ্যাকসনের দুই ছেলে প্রিন্স ও বিগি বিনোদন জগতের সঙ্গে সরাসরি সম্পৃক্ত থাকলেও তারা মূলত পর্দার আড়ালে থাকতেই বেশি পছন্দ করেন। বড় ছেলে প্রিন্স আগেই জানিয়েছিলেন যে, গান বা নাচে বিশেষ পারদর্শী না হওয়ায় তিনি নিজেকে বাবার চরিত্রের জন্য উপযুক্ত মনে করেন না। তার আগ্রহের মূল জায়গা এখন সমাজসেবামূলক কর্মকাণ্ড। অন্যদিকে ছোট ছেলে বিগি জ্যাকসন পরিচালনা ও প্রযোজনায় ক্যারিয়ার গড়তে আগ্রহী হলেও অভিনয়ের প্রতি তার কোনো বিশেষ ঝোঁক নেই।
এ জায়গাতেই তাদের থেকে যোজন যোজন এগিয়ে ছিলেন মাইকেলের ভাই জারমেইন জ্যাকসনের ছেলে জাফর। শৈশব থেকেই গান এবং নাচের কঠোর তালিম নেওয়া জাফরের কণ্ঠ ও শারীরিক মুদ্রার সঙ্গে পপ সম্রাটের অদ্ভুত মিল খুঁজে পেয়েছেন নির্মাতারা। এ চরিত্রে নিজেকে খাপ খাইয়ে নিতে গত কয়েক বছর ধরে জানপ্রাণ দিয়ে পরিশ্রম করেছেন জাফর। এমনকি বিষয়টি চূড়ান্ত হওয়ার পর প্রায় এক বছর পর্যন্ত নিজের মায়ের কাছেও এ খবর গোপন রেখে নিভৃতে সাধনা চালিয়ে গেছেন তিনি।
পরিচালকের মতে, মাইকেলের সেই আইকনিক ব্যক্তিত্ব ও জটিল নাচের মুদ্রাগুলো ফুটিয়ে তুলতে জাফরই ছিলেন একমাত্র সেরা বিকল্প। পরিবারের পূর্ণ সমর্থন আর জাফরের দীর্ঘদিনের একক সাধনার ফসল হিসেবেই শেষ পর্যন্ত পর্দার মাইকেল হয়ে আসছেন জাফর জ্যাকসন।

মুক্তির দিনই বাংলাদেশে ‘মাইকেল’