ইন্ডাস্ট্রিতে আমার কোনো গডফাদার ছিল না: প্রিয়াঙ্কা চোপড়া
বিনোদন ডেস্ক

প্রকাশ : ৩০ এপ্রিল ২০২৬, ১৬: ৫০

প্রিয়াঙ্কা চোপড়া। ছবি: সংগৃহীত
বর্তমানে বলিউডে নেপোটিজম (স্বজনপ্রীতি) নিয়ে নানা সমালোচনা চলছে। তারকা সন্তানদের ভিড়ে যখন বহিরাগতদের জায়গা পাওয়া নিয়ে প্রশ্ন ওঠে, তখন প্রিয়াঙ্কা চোপড়ার জীবনযুদ্ধ অনেকের কাছেই দৃষ্টান্ত। শূন্য থেকে শুরু করে আজ তিনি ‘গ্লোবাল আইকন’। তবে, এর আড়ালে লুকিয়ে আছে এক দীর্ঘ নিঃসঙ্গ লড়াই।
সম্প্রতি এক সাক্ষাৎকারে প্রিয়াঙ্কা চোপড়া তার ক্যারিয়ারের শুরুর দিনগুলো নিয়ে মুখ খুলেছেন। প্রিয়াঙ্কা চোপড়া বলেন, ইন্ডাস্ট্রিতে আমার কোনো গডফাদার ছিল না। সম্পূর্ণ একা নিজের রাস্তা তৈরি করতে হয়েছে।
তিনি আরও বলেন, সিনেমা ইন্ডাস্ট্রিতে আমার কথা ভাবার জন্য কেউ ছিল না। আমি জানতাম, কেউ আমাকে সাহায্য করতে এগিয়ে আসবে না। এই কঠিন দুনিয়ায় টিকে থাকতে হলে আমাকে দ্রুত সবকিছু শিখে নিতে হবে।
মাত্র ২০ বছর বয়সে যখন তিনি বলিউডে পা রাখেন, তখন বিশ্বসুন্দরী বা পেজেন্ট দুনিয়ার অভিজ্ঞতা থাকলেও অভিনয়ের ব্যাকরণ তার জানা ছিল না।
বিশেষ করে তাকে বড় পর্দায় নাচের মুদ্রা সামলাতে গিয়ে হিমশিম খেতে হতো। সেই সময়ের এক তিক্ত অভিজ্ঞতার কথা স্মরণ করে প্রিয়াঙ্কা জানান, দক্ষিণ আফ্রিকায় একটি সিনেমার শুটিং চলাকালীন প্রখ্যাত কোরিওগ্রাফার রাজু খান তার ওপর প্রচণ্ড রেগে গিয়েছিলেন। বারবার শট ভুল হওয়ার এক পর্যায়ে মেজাজ হারিয়ে রাজু খান তার হাতের মাইক ছুড়ে ফেলে দেন। সবার সামনে প্রিয়াঙ্কাকে কঠোর ভাষায় অপমান করে তিনি বলেছিলেন, পেজেন্ট জিতে আসতে পারো, কিন্তু নায়িকা হওয়ার আগে নাচটা শিখে এসো।
সেই দিনের সেই অপমান প্রিয়াঙ্কাকে ভেঙে দেওয়ার বদলে জেদ বাড়িয়ে দিয়েছিল।

/এসআর/