‘বাজেরে বাজে ঢোল আর ঢাক’ এবার নতুন আঙ্গিকে

নিজস্ব প্রতিবেদক

বাঙালির পহেলা বৈশাখ উদযাপনকে আরও রাঙিয়ে দেয় যে কয়টি গান তার মধ্যে অন্যতম জনপ্রিয় ‘বাজেরে বাজে ঢোল আর ঢাক’। ১৮ বছর আগে ‘ক্লোজআপ ওয়ান: তোমাকেই খুঁজছে বাংলাদেশ’ প্রতিযোগিতা থেকে উঠে আসা গায়িকা সোনিয়ার গাওয়া গানটির জনপ্রিয়তায় ভাটা পড়েনি এখনও।
কবির বকুলের লেখা এই গানের সুরকার ও সংগীত পরিচালক শওকত আলী ইমন। তিনি জানান, এবারের পহেলা বৈশাখ উপলক্ষে গানটির নতুন সংস্করণ করা হয়েছে। এতে আধুনিক সাউন্ড, নতুন কণ্ঠ এবং ভিডিওচিত্রের সময়োপযোগী উপস্থাপন রয়েছে।
নতুন সংস্করণে কণ্ঠও দিয়েছেন ইমন নিজেও। সঙ্গে আছেন ঝিলিক, লুইপা, আতিয়া আনিসা ও কর্নিয়া। রাজধানীর তিনশ ফিটে ভিডিওচিত্র ধারণ করা হয়েছে। নির্মাণে ছিলেন চন্দন রায় চৌধুরী।

শওকত আলী ইমন বলেন, ‘দেশের সীমানা পেরিয়ে প্রবাসে থাকা বাঙালিদের কাছেও গানটি সমানভাবে জনপ্রিয়। পৃথিবীর যেখানেই গেছি গানটির জন্য আলাদা করে মানুষের ভালোবাসা পেয়েছি। গানটিকে নতুন প্রজন্মের আরও কাছাকাছি নিয়ে আসার জন্যই নতুন সংগীতায়োজনের ভাবনা।’
সোমবার (১৩ এপ্রিল) দেশের অন্যতম শীর্ষ গান প্রযোজনা সংস্থা গানচিলের ইউটিউব চ্যানেলে গান-ভিডিওটি উন্মুক্ত করা হয়েছে।