ইতালির বিশ্ববিদ্যালয়ে স্কলারশিপ, বাংলাদেশিদেরও আবেদনের সুযোগ

সিটিজেন ডেস্ক

উচ্চশিক্ষার জন্য বিদেশে যেতে ইচ্ছুকদের জন্য দারুন সুযোগ। আন্তর্জাতিক গবেষকদের জন্য ‘সিআইসিওপিএস স্কলারশিপ ২০২৬’ দিচ্ছে ইতালির পাভিয়া বিশ্ববিদ্যালয়। ইউরোপের প্রাচীন শিক্ষার ঐতিহ্য ও আধুনিক গবেষণার সমন্বয়ে গড়ে ওঠা এ বিশ্ববিদ্যালয়টি উন্নয়নশীল দেশের শিক্ষক, গবেষক ও একাডেমিক ব্যক্তিদের জন্য সম্পূর্ণ অর্থায়িত স্বল্পমেয়াদি এ বৃত্তি প্রদান করছে।
এই স্কলারশিপের আওতায় নির্বাচিত গবেষকেরা ৪ থেকে ১২ সপ্তাহ পাভিয়া বিশ্ববিদ্যালয়ে অবস্থান করে নির্দিষ্ট বিষয়ের ওপর যৌথ গবেষণায় অংশ নেওয়ার সুযোগ পাবেন। বিশ্বব্যাংকের তালিকাভুক্ত উন্নয়নশীল দেশের নাগরিকরা এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। সেক্ষেত্রে বাংলাদেশিদেরও আবেদনের সুযোগ থাকছে।
সিআইসিওপিএস স্কলারশিপের সুবিধা
- যাওয়া-আসার বিমানভাড়া ফ্রি
- আবাসনব্যবস্থা
- দৈনিক খাবার সুবিধা
- স্বাস্থ্যবিমা
- জীবনযাপনের জন্য ভাতা
গবেষণার সময় ও মেয়াদ
নির্বাচিত প্রার্থীরা দুটি নির্দিষ্ট সময়সীমার মধ্যে গবেষণায় অংশ নিতে পারবেন। প্রথমটি শুরু হবে আগামী ৭ সেপ্টেম্বর থেকে ১৮ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত। আর দ্বিতীয়টি ১২ জানুয়ারি থেকে ২৪ জুলাই ২০২৭ পর্যন্ত।
যেসব বিষয়ে গবেষণা
- বিজ্ঞান ও প্রযুক্তি
- জীবনবিজ্ঞান
- মানবিক ও সামাজিক বিজ্ঞান
আবেদনের শর্তাবলি
- বিশ্বব্যাংকের তালিকাভুক্ত উন্নয়নশীল দেশের নাগরিক হতে হবে
- সংশ্লিষ্ট ক্ষেত্রে অন্তত ২ বছরের পেশাগত অভিজ্ঞতা থাকতে হবে (শিক্ষকতা বা গবেষণা ক্ষেত্র)
- বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, গবেষক বা একাডেমিক পেশাজীবীরা আবেদন করতে পারবেন
- ইতালির কোনো বিশ্ববিদ্যালয়ে বর্তমানে স্নাতকোত্তর বা পিএইচডি পর্যায়ে অধ্যয়নরত শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন না
আবেদন যেভাবে: সিআইসিওপিএস বৃত্তির জন্য আবেদন করতে চাইলে প্রথমে পাভিয়া বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপকের সঙ্গে যোগাযোগ করতে হবে। সংশ্লিষ্ট গবেষণার বিষয়ে অধ্যাপক আগ্রহী হলে তিনি একটি আমন্ত্রণপত্র পাঠাবেন। সেই আমন্ত্রণপত্র ছাড়া আবেদন গ্রহণযোগ্য হবে না। বিস্তারিত জানতে ওয়েবসাইট ভিজিট করুন।
আবেদনের শেষ সময়: আগামী ১০ জুন ২০২৬।