সরকারের বৈদেশিক ঋণ ৭৮ বিলিয়ন ডলার

সরকারের বৈদেশিক ঋণ ৭৮ বিলিয়ন ডলার
নিজস্ব প্রতিবেদক

চলতি বছরের ফেব্রুয়ারি পর্যন্ত বাংলাদেশের বৈদেশিক ঋণ দাঁড়িয়েছে ৭৮ দশমিক ০৬৭ বিলিয়ন মার্কিন ডলার বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
মঙ্গলবার (২১ এপ্রিল) জাতীয় সংসদের অধিবেশনে ১৮তম দিনের প্রশ্নোত্তর পর্বে তিনি এ তথ্য জানান।
ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য রুমিন ফারহানা প্রশ্ন করেন, বর্তমানে দেশের বৈদেশিক ঋণের পরিমাণ কত এবং এ ঋণ পরিশোধে কী ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে। একই সঙ্গে তিনি জানতে চান, বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর কোনো ঋণ পরিশোধ করা হয়েছে কি না।
জবাবে অর্থমন্ত্রী বলেন, ফেব্রুয়ারি ২০২৬ পর্যন্ত হিসাব অনুযায়ী সরকারের বৈদেশিক ঋণের স্থিতি ৭৮ দশমিক ০৬৭ বিলিয়ন ডলার। অর্থনৈতিক সম্পর্ক বিভাগ সরকারের পক্ষে এসব ঋণ পরিশোধ করে থাকে।
তিনি বলেন, প্রতি অর্থবছরে বৈদেশিক ঋণ পরিশোধের জন্য আসল ও সুদ বাবদ সম্ভাব্য ব্যয়ের একটি প্রক্ষেপণ করা হয় এবং সেই অনুযায়ী বাজেটে বরাদ্দ রাখা হয়। ওই বরাদ্দ থেকেই নির্ধারিত সময়সূচি অনুযায়ী ঋণ পরিশোধ করা হচ্ছে।
অর্থমন্ত্রী আরও জানান, বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর এ পর্যন্ত ৯০ দশমিক ৬৬ মিলিয়ন মার্কিন ডলার সমপরিমাণ বৈদেশিক ঋণ পরিশোধ করা হয়েছে।