শিশুসন্তানসহ কারাগারে যাওয়া যুব মহিলা লীগ নেত্রীর জামিন

নিজস্ব প্রতিবেদক

বিস্ফোরক আইনের মামলায় গ্রেপ্তার হয়ে দেড় মাস বয়সী শিশুসন্তানকে সঙ্গে নিয়ে কারাগারে যাওয়া যুব মহিলা লীগ নেত্রী শিল্পী বেগম অবশেষে জামিন পেয়েছেন। পুনর্বিবেচনার আবেদনের শুনানি শেষে মঙ্গলবার (২১ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তাফিজুর রহমান তার জামিন মঞ্জুর করেন।
এর আগে একই দিনে দুপুরে তাকে ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আওলাদ হোসাইন মুহাম্মদ জোনাইদের আদালতে হাজির করা হয়। শুনানি শেষে আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক শেখ নজরুল ইসলাম আদালতে আবেদন করে বলেন, মামলার ঘটনায় তর সম্পৃক্ততার বিষয়ে প্রাথমিক প্রমাণ পাওয়া গেছে। তদন্তের স্বার্থে তাকে কারাগারে রাখা প্রয়োজন।
অন্যদিকে আসামিপক্ষের আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখি জামিন শুনানিতে বলেন, শিল্পী বেগমের দেড় মাস বয়সী শিশুসন্তান রয়েছে এবং তিনি সম্প্রতি সিজারিয়ান অস্ত্রোপচার করেছেন। মানবিক দিক বিবেচনায় শর্তসাপেক্ষ জামিনের আবেদন জানান তিনি।
তবে ওই সময় আদালত জামিন আবেদন নামঞ্জুর করেন। পরে আদালত প্রাঙ্গণ থেকে বের করার সময় শিশুসন্তানকে কোলে নিয়ে কান্নায় ভেঙে পড়েন শিল্পী বেগম। বারান্দায় বসে সন্তানকে দুধ খাওয়ানোর ঘটনাও প্রত্যক্ষ করেন উপস্থিত লোকজন। এরপর শিশুসন্তানসহ তাকে হাজতখানায় নেওয়া হয়। এ সময় তিনি অভিযোগ করেন, রাজনৈতিক কারণে তাকে এ পরিস্থিতির মুখোমুখি হতে হচ্ছে।