বিটিআরসির ৫৬৮ কোটি টাকা আত্মসাৎ মামলা: ১২ আসামির জামিন বাতিল চেয়ে রিভিশন
নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ১০ নভেম্বর ২০২৫, ১৬: ১৯

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) মার্কেট ডেভেলপমেন্ট ফান্ডের (এমডিএফ) ৫৬৮ কোটি টাকা আত্মসাতের মামলায় জামিন পাওয়া ১২ আসামির জামিন বাতিল চেয়ে রিভিশন আবেদন করেছে রাষ্ট্রপক্ষ।
আজ সোমবার ঢাকা মহানগর দায়রা জজ মো. সাব্বির ফয়েজের আদালতে এ আবেদন করা হয়। শুনানির জন্য আগামী ১৩ নভেম্বর দিন ধার্য করেছেন আদালত।
ঢাকা মহানগর দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী বলেন, গত ২৭ অক্টোবর ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমানের আদালত আসামিদের জামিন দিয়েছিলেন। রাষ্ট্রপক্ষ থেকে সে জামিন বাতিলের আবেদন করা হয়েছে।
জামিনে থাকা ১২ আসামির মধ্যে রয়েছেন আইজিডব্লিউ অপারেটরস ফোরাম (আইওএফ)–এর নির্বাহী কমিটির সদস্যরা—সৈয়দ মঈনুল হক, অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল মো. আব্দুল হান্নান, আশিক আহমেদ, গাজী মো. সালাহউদ্দিন, হাফিজুর রহমান, খালিদ ইসলাম, মো. মাহতাবুল আমিন, সোহেল শরীফ, তাজিন আলম, নাদির শাহ কোরেশী, মীর নাসির হোসেন ও সিসিও মুসফিক মনজুর।
এ মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাণিজ্যবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান, তাঁর ছেলে আহমেদ সোহেল ফসিহুর রহমান ও সায়ান এফ রহমানসহ মোট ২৭ জনের নাম রয়েছে এজাহারে।
উল্লেখ্য, গত ১৮ সেপ্টেম্বর বিটিআরসির সিনিয়র সহকারী পরিচালক তৌফিকুল ইসলাম গুলশান থানায় মামলা করেন। অভিযোগে বলা হয়, আন্তর্জাতিক কল সেবায় নিয়োজিত আইজিডব্লিউগুলোর মধ্যে আইওএফ গঠন করে লাইসেন্সের শর্ত ভঙ্গ ও প্রতারণার মাধ্যমে বিপুল অর্থ আত্মসাৎ করা হয়।
অভিযোগে আরও উল্লেখ করা হয়, সালমান এফ রহমানের প্রত্যক্ষ নেতৃত্বে আইজিডব্লিউ খাত কুক্ষিগত করা হয় এবং তাঁর প্রতিষ্ঠান বেক্সিমকো কম্পিউটারস লিমিটেডে নিয়মিত অর্থ জমা দিতে হতো, যদিও প্রতিষ্ঠানটির আইজিডব্লিউ লাইসেন্স ছিল না। মার্কেট ডেভেলপমেন্ট ফান্ডের টাকা আদায় করা হলেও তার সঠিক ব্যবহার সম্পর্কে অপারেটররা অবগত ছিলেন না বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।