২ মামলায় সাবেক মেয়র আইভীর জামিন

২ মামলায় সাবেক মেয়র আইভীর জামিন
নিজস্ব প্রতিবেদক

সিদ্ধিরগঞ্জ থানার করা দুটি মামলায় জামিন পেয়েছেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বিচারপতি কে এম জাহিদ সারওয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
জানা গেছে, গত বছরের ৯ মে নারায়ণগঞ্জ শহরের দেওভোগের নিজ বাসা থেকে আইভীকে গ্রেপ্তার করে পুলিশ। পরে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে হত্যার ঘটনায় সিদ্ধিরগঞ্জ থানায় দুটি মামলা করা হয়। গত ২০২৪ সালের ১১ সেপ্টেম্বর এবং ২০২৫ সালের ৩০ জুন করা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়।
এই দুই মামলায় জামিন চেয়ে হাইকোর্টে আবেদন করেন কারাবন্দী সাবেক মেয়র আইভী। আদালতে তার পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী সারা হোসেন, মোতাহার হোসেন ও অ্যাডভোকেট এস এম হৃদয়। আর রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সৈয়দা সাজিয়া শারমিন।
এদিকে সেলিনা হায়াৎ আইভীর নামে আরও পাঁচটি মামলা রয়েছে। গত বছরের ১৮ নভেম্বর এই পাঁচ মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। তবে চলতি বছরের ২৬ ফেব্রুয়ারি এসব মামলায় জামিন পান আইভী। পরে রাষ্ট্রপক্ষের আবেদনে জামিন স্থগিত হয়ে যায়। এই জামিন নিয়ে আগামী রবিবার (৩ মে) আদেশ দেবেন আপিল বিভাগ। গত সোমবার (২৭ এপ্রিল) রাষ্ট্রপক্ষের করা আবেদনের ওপর আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি মো. আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন বেঞ্চ এই দিন ধার্য করেন।

নতুন মামলায় আইভীকে গ্রেপ্তার না করার নির্দেশ