কুষ্টিয়া থেকে অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ

কুষ্টিয়া সংবাদদাতা

কুষ্টিয়া থেকে সব রুটে অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ করে দিয়েছেন পরিবহনশ্রমিকরা। এর ফলে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।
শুক্রবার (১৭ এপ্রিল) ভোর থেকে কুষ্টিয়ার পরিবহন মালিক গ্রুপ ও মালিক সমিতির যাত্রীবাহী বাস চলাচল বন্ধ রেখেছেন শ্রমিকরা। এতে কুষ্টিয়া-মেহেরপুর, কুষ্টিয়া-প্রাগপুর রুটে বন্ধ রয়েছে বাস চলাচল।
এ ছাড়াও কুষ্টিয়া-খুলনা-যশোর, কুষ্টিয়া-রাজবাড়ী, কুষ্টিয়া-বরিশাল, কুষ্টিয়া-রাজশাহী, কুষ্টিয়া-পাবনা-সিরাজগঞ্জসহ অন্য রুটে মালিক গ্রুপ ও মালিক সমিতির কোনো বাস ছেড়ে যায়নি। তবে ঢাকাগামী দূরপাল্লার বাসগুলো চলছে।
এর আগে বৃহস্পতিবার সন্ধ্যায় অনির্দিষ্টকালের এ কর্মবিরতির ডাক দেয় শ্রমিক ইউনিয়ন।
এ বিষয়ে কুষ্টিয়া জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি মাহাবুল হক বলেন, বাস-মিনিবাস মালিক গ্রুপের সঙ্গে কুষ্টিয়া-খুলনা-যশোর রুটে মোটর শ্রমিক ইউনিয়নের বাসও অন্তর্ভুক্ত রয়েছে। অথচ আমাদের কোনো সুযোগ-সুবিধা দেওয়া হয় না। এ জন্য কুষ্টিয়া থেকে কোনো বাস ছেড়ে যায়নি।
কুষ্টিয়া জেলা বাস-মিনিবাস মালিক গ্রুপের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম জানান, এক সপ্তাহ আগে বাস-মিনিবাস শ্রমিক সংগঠনের নেতাকর্মীরা দুইটি দাবির কথা জানান। এর একটি হলো, পরিবহনসংশ্লিষ্ট মালিক যেসব সুযোগ-সুবিধা নেন, শ্রমিকদেরও একই সুযোগ-সুবিধা দিতে হবে। দ্বিতীয়ত, শ্রমিক সংগঠনের নামে একটি বাস কুষ্টিয়া থেকে খুলনা রুটে চলাচল করার অনুমোদন দিতে হবে। এসব দাবি পূরণ না করায় তারা শুক্রবার সকাল থেকে সব রুটে বাস চলাচল বন্ধ রেখেছে। তবে ঢাকাগামী বাস চলছে।