কুমিল্লায় বাড়ছে হামের রোগী, এক শিশুর মৃত্যু
কুমিল্লা সংবাদদাতা

প্রকাশ : ০৩ মে ২০২৬, ১২: ২৩

কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল। ছবি: সংবাদদাতা
কুমিল্লায় প্রতিদিন বাড়ছে হাম আক্রান্ত রোগীর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে হাসপাতালে চিকিৎসা নিতে আসেন ৩৬ জন। এমনটাই জানিয়েছে জেলা সিভিল সার্জন কর্তৃপক্ষ।
এদিকে, হাম আক্রান্ত হয়ে এক শিশুর মৃত্যু হয়েছে। মৃত শিশু জেলার আরশ সদর দক্ষিণ উপজেলার তারাপুর গ্রামের আবুল কালামের ছেলে।
শনিবার (২ মে) রাত সাড়ে ৮টায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের হাম আইসোলেশন কক্ষে তার মৃত্যু হয়। আরশ নিউমোনিয়ায় আক্রান্ত ছিল উল্লেখ করে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের শিশু বিভাগের প্রধান ডা. মিয়া মনজুর আহমেদ।
তিনি জানান, স্বজনরা দেরিতে হাসপাতালে নিয়ে আসায় শিশুটি দ্রুত আক্রান্ত হয। এর ফলে শারীরিক জটিলতা বেড়ে গেলে শনিবার রাত সাড়ে ৮টায় তার মৃত্যু হয়। এ নিয়ে কুমিল্লায় হাম উপসর্গ নিয়ে ৬ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে ৩ জনের মৃত্যু হয়েছে ঢাকায় এবং বাকি ৩ জন কুমিল্লায় মারা গেছে।
জেলা সিভিল সার্জন ডা. আলী নূর মোহাম্মদ বশির আহমেদ জানান, গত ২৪ ঘণ্টায় কুমিল্লা জেলার বিভিন্ন হাসপাতালে হাম উপসর্গ নিয়ে ৩৩ রোগী ভর্তি হয়েছে। জেলার হাসপাতালগুলোতে হাম উপসর্গ নিয়ে ভর্তি রোগীর সংখ্যা ৮৩৮ জন।

/এসআর/