রাজউকের ঝিলমিলে ফ্ল্যাট প্রকল্প বাতিল

রাজউকের ঝিলমিলে ফ্ল্যাট প্রকল্প বাতিল
বিশেষ প্রতিনিধি

কেরানীগঞ্জের ঝিলমিল আবাসিক প্রকল্পে বহুতল ভবন (ফ্ল্যাট প্রকল্প) নির্মাণের পরিকল্পনা বাতিল করেছে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। ফলে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) এ প্রকল্পে উচ্চ ভবন নির্মাণ আর বাস্তবায়ন হচ্ছে না।
মঙ্গলবার (২১ এপ্রিল) অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে এ সিদ্ধান্ত অনুমোদন করা হয়।
রাজউক সূত্রে জানা গেছে, কেরানীগঞ্জের ৩৮১ একর জমিতে মধ্যবিত্তদের জন্য সরকারি-বেসরকারি অংশীদারিত্বে আবাসন প্রকল্পটি নেওয়া হয়েছিল। পরিকল্পনায় ২৫ তলা পর্যন্ত বহুতল ভবনে প্রায় ১৪ থেকে ১৫ হাজার ফ্ল্যাট নির্মাণের কথা ছিল।
প্রকল্প অনুযায়ী প্রতিটি ফ্ল্যাটের আয়তন ১ হাজার ৫০ থেকে ১ হাজার ২৫০ বর্গফুট নির্ধারণ করা হয়েছিল। পাশাপাশি লেক, পার্ক, খেলার মাঠ, ওয়াকওয়ে, জগিং ট্র্যাক, স্কুল, কলেজ, হাসপাতাল, মসজিদ ও বাণিজ্যিক সুবিধা তৈরির পরিকল্পনাও ছিল।
জানা গেছে, ২০১৯ সালের হিসাব অনুযায়ী প্রতি বর্গফুট ফ্ল্যাটের দাম ৪ হাজার ৬০০ থেকে ৫ হাজার ১০০ টাকার মধ্যে নির্ধারণ করা হয়েছিল।