শনিবার ‘ক্লিনিং ডে’ পালন করবে ডিএসসিসি

শনিবার ‘ক্লিনিং ডে’ পালন করবে ডিএসসিসি
নিজস্ব প্রতিবেদক

এডিস মশাবাহিত ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে বিশেষ পদক্ষেপ গ্রহণ করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি)।পদক্ষেপের অংশ হিসেবে শনিবার (৯ মে) প্রথমবারের মতো আনুষ্ঠানিকভাবে ‘ক্লিনিং ডে’ পালন করার সিদ্ধান্ত নিয়েছে ডিএসসিসি।
শুক্রবার (৮ মে) এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ডিএসসিসি।
গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ডিএসসিসির নাগরিক, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠানসহ সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, এডিস মশাবাহিত ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে বিশেষ পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। প্রধানমন্ত্রী কর্তৃক ঘোষিত সাপ্তাহিক পরিচ্ছন্নতা দিবসকে ফলপ্রসূ করার লক্ষ্যে ডিএসসিসি প্রশাসক প্রতি মাসের প্রথম শনিবারকে ‘ক্লিনিং ডে’ হিসেবে ঘোষণা করেছেন। সেই ঘোষণা অনুযায়ী, শনিবার ডিএসসিসি এলাকায় প্রথমবারের মতো আনুষ্ঠানিকভাবে ক্লিনিং ডে পালন করা হবে।
এতে বলা হয়েছে, নিজ নিজ বাসভবন, ছাদ ও চারপাশ পরিষ্কার করতে হবে। ফুলের টব, টায়ার ও ডাবের খোসা ফেলে দিতে হবে এবং কোথাও পানি জমে থাকলে তা পরিষ্কার করতে হবে।
এছাড়া সরকারি-বেসরকারি মার্কেট, দোকান ও প্লট মালিকদের নিজ নিজ উদ্যোগে পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করতে হবে।

রাজধানীর জলাবদ্ধতা নিরসনে সরকার বদ্ধপরিকর: ডিএসসিসি প্রশাসক