অপরাধ দমনে ডিএনসিসির বিশেষ উদ্যোগ

অপরাধ দমনে ডিএনসিসির বিশেষ উদ্যোগ
নিজস্ব প্রতিবেদক

রাজধানীর ভাষানটেক এলাকার নাগরিক নিরাপত্তা ও নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে ৪৫০টি সোলার-ভিত্তিক এলইডি সড়ক বাতি স্থাপন করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি)।
রোববার (১৯ এপ্রিল) রাতে ভাষানটেক বেনারসি পল্লীর ২ নং গেট সংলগ্ন স্থানে আনুষ্ঠানিকভাবে নতুন স্থাপিত সোলার ভিত্তিক সড়কবাতি প্রজ্বলন করেন ডিএনসিসি প্রশাসক মো. শফিকুল ইসলাম খান।
ডিএনসিসি প্রশাসক বলেন, প্রধানমন্ত্রীর অঙ্গীকার বাস্তবায়নে ডিএনসিসি নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ভাষানটেক বস্তিতে সোলার স্ট্রিট লাইট স্থাপন সেই অঙ্গীকার পূরণেরই একটি অংশ। এই লাইটগুলো জনগণের টাকায় স্থাপন করা হয়েছে। এগুলো জনগণের সম্পদ। এগুলোর রক্ষণাবেক্ষণের দায়িত্বও জনগণকে নিতে হবে।
তিনি বলেন, নিম্নআয়ের মানুষের সমস্যাগুলো অগ্রাধিকার ভিত্তিতে সমাধান করা হবে। যারা দেশের জন্য নিরলসভাবে কাজ করছেন, আপনাদের তাদের পাশে থাকতে হবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব আব্দুর রহমান সানী।
তিনি বলেন, আমরা আমাদের ওয়াদা পূরণ করছি। আমরা চাই এই এলাকা থেকে মাদক, চুরি ও ছিনতাই বন্ধ হয়ে যাক।
আব্দুর রহমান সানী বলেন,পরিবারের সদস্যরা মোবাইল ফোনে কী করছে সেদিকে খেয়াল রাখতে হবে। যাতে কেউ অনলাইন জুয়ার মতো ক্ষতিকর কার্যক্রমে জড়িয়ে না পড়ে।
ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আসাদুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের গবেষণা কর্মকর্তা আব্দুস সাত্তার পাটোয়ারী, ডিএনসিসির প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ রকিবুল হাসান, ডিএনসিসির অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. রফিকুল ইসলাম প্রমুখ।